×

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোর ও চুয়াডাঙ্গায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ১০:৩৬ এএম

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোর ও চুয়াডাঙ্গায়

ফাইল ছবি

যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন এ তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। রবিবার (০৮ জানুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মাঝারি মানের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রার এমন অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

গত কয়েক দিন তীব্র শীত অনুভূত হচ্ছে যশোরে। কনকনে শীত আর কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।

যশোর বিমানবাহিনীর আবহাওয়া অধিদপ্তর বলছে, গত এক সপ্তাহ ধরে যশোরের তাপমাত্রা নিম্নমুখী। রোববার তাপমাত্রা আরও নেমে এসেছে। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখানে রেকর্ড করা হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে কুয়াশাচ্ছন্ন পুরো যশোর। দৃষ্টিসীমা সর্বোচ্চ ১০০ মিটারের মতো। এতে দিনে গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সেই সঙ্গে উত্তরের হিমেল হাওয়ার কারণে শীত আরও বাড়ছে। এ অবস্থায় চরম দুর্ভোগে সব শ্রেণির মানুষ।

যশোরে শৈত্যপ্রবাহ বিরাজ করছে এবং আগামী কয়েক দিন এ ধরনের তাপমাত্রা বিরাজ করতে পারে। এছাড়া প্রচণ্ড ঠান্ডার কারণে বেড়েছে শীতজনিত জ্বর, সর্দি ও কাশি রোগ।

যশোর জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান জানান, প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে সর্দি-কাশিতে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকরা হাসপাতালে আসছেন। এ অবস্থায় শিশুদের গরম কাপড়ে রাখা ও গরম খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App