×

জাতীয়

নিপাহভাইরাস: কাঁচা রস না খাওয়ার পরামর্শ আইইডিসিআরের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০৪:৫৫ পিএম

কোভিড-১৯ এর চেয়েও নিপা ভাইরাসে মৃত্যুর হার বেশি। নিপাহভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ৭১ শতাংশ। কখনো কখনো তা শতভাগ। চলতি বছর দেশে নিপাহভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি রাজশাহীর ৩৫ বছর বয়সী একজন নারী বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে প্রতিষ্ঠানের নতুন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে বক্তব্য রাখেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন, সহকারী অধ্যাপক ডা. মঞ্জুর হোসাইন খান, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. শারমিন সুলতানা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আহমেদ নওসের আলম প্রমুখ।

‘শীতের সংক্রামক রোগ এবং নিপাহভাইরাস সংক্রমণ’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানানো হয়। আইইডিসিআর জানায়, ২০২২ সালে নিপাহভাইরাসে তিনজন আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে দুজনের। তারা দুজনই রাজশাহীর। তাই বক্তারা কাঁচা খেজুরের রস পান ও পাখিতে খাওয়া ফল না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সেমিনারে জানানো হয়, বাংলাদেশে সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এই সময়টাতেই খেঁজুরের রস সংগ্রহ করা হয়। নিপাহভাইরাস ছড়ায় মূলত পশুপাখি বিশেষ করে বাঁদুড়ের মাধ্যমে। বাঁদুড় খেঁজুর গাছে বাঁধা হাঁড়ি থেকে রস খাওয়ার চেষ্টা করে বলে ওই রসের সঙ্গে তাদের লালা মিশে যায়। সেই বাদুড় নিপাহভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে এবং সেই রস খেলে, মানুষের মধ্যেও এই রোগ ছড়িয়ে পড়ে। এছাড়া, বাঁদুড়ে খাওয়া ফলমূলের অংশ খেলেও এই রোগ ছড়াতে পারে। তাই কাঁচা খেজুরের রস পান এনং পাখিতে খাওয়া ফল না খাওয়ারই পরামর্শ দেন বক্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App