×

জাতীয়

কুলিয়ারচরে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে পুলিশে সোপর্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ১২:৩৩ পিএম

কুলিয়ারচরে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে পুলিশে সোপর্দ

অভিযুক্ত মো. নাঈম মিয়া

কিশোরগঞ্জ কুলিয়ারচরের দড়িগাঁও গ্রামের মাদ্রাসায় পড়ুয়া ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. নাঈম মিয়া (২৭) নামে এক যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

গতকাল বুধবার (১১ জানুয়ারি) ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত মো. নাঈম মিয়া দড়িগাঁও গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে।

এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে মো. নাঈম মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪)খ ধারায় কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৯ জানুয়ারি সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে দড়িগাঁও গ্রামের এক সিএনজি চালকের কন্যা স্থানীয় জামাতুল কোরআন গার্ডেন মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী বাড়ির আঙ্গিনায় খেলা করছিলো। এসময় পার্শ্ববর্তী বাড়ির মো. নাঈম মিয়া চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ওই শিশুটিকে নিজ বসত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট নাঈম মিয়া শিশুটিকে ঘরে একা ফেলে দৌড়ে পালিয়ে যায়। এরপর থেকে শিশুটি একাধিক বার বমি ও অসুস্থ হয়ে পড়লে ঘটনার পরদিন শিশুটিকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে গতকাল বুধবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে উত্তেজিত জনতা লম্পট মো. নাঈম মিয়াকে ধরে উত্তম মধ্যম দিয়ে কুলিয়ারচর থানা পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত নাঈম মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

ইরানের ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির

ইরানের ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির

আওয়ামী লীগের পক্ষে এআই দিয়ে ভুয়া সংবাদ

আওয়ামী লীগের পক্ষে এআই দিয়ে ভুয়া সংবাদ

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App