×

জাতীয়

দেশে এলো এয়ার অ্যাস্ট্রার তৃতীয় এয়ারক্রাফট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ১০:০৭ পিএম

দেশে এলো এয়ার অ্যাস্ট্রার তৃতীয় এয়ারক্রাফট

ছবি: সংগৃহীত

নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রার তৃতীয় এয়ারক্রাফট দেশে পৌঁছেছে।

বুধবার (১৮ জানুয়ারি) রাত আটটা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাস্ট্রার এটিআর ৭২-৬০০ (ঝ২-ঝঞঅ) মডেলের এয়ারক্রাফটটি দেশে এসে পৌঁছায়।

এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী (সিইও) ইমরান আসিফ বলেন, মঙ্গলবার ফ্রান্সের টুল্যুজ থেকে রওনা হয়ে মিশরের কায়রো ও ওমানের মাস্কাট হয়ে দেশে পৌঁছেছে এয়ারক্রাফটটি। এর মধ্যদিয়ে এয়ার অ্যাস্ট্রার এয়ারক্রাফট বহরের সংখ্যা তিনটিতে উন্নীত হলো।

তিনি আরো বলেন, ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির নির্ভরযোগ্য এয়ারক্রাফট। এয়ারক্রাফটির আরামদায়ক কেবিন ৭০ জন যাত্রী বহন করার জন্য প্রস্তুত করা হয়েছে।

২০২২ সালের ২৪ নভেম্বর থেকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার এ্যাস্ট্রা। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে প্রতিদিন চারটি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে প্রতিদিন চারটি ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা। পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটেই ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা।

এছাড়া, খুব শিগগিরই ঢাকা-সিলেট-ঢাকা ও ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে এয়ার অ্যাস্ট্রা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App