×

জাতীয়

খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জগঠন ২০ মার্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ১১:২৭ এএম

খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জগঠন ২০ মার্চ

খালেদা জিয়া

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের (চার্জগঠন) শুনানি পিছিয়ে আগামী ২০ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার (২৫ জানুয়ারি) মামলাটির চার্জগঠনের জন্য দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে আদালতে হাজির হতে পারেননি। তাই তার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আক্তারুজ্জামান চার্জগঠনের জন্য নতুন এ দিন ধার্য করেন।

এরআগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনির প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা দুর্নীতির অভিযোগ এনে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম। তবে মামলাটির ৬ আসামি মারা যাওয়ায় তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, কয়লা উত্তোলনে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা সিএমসির সঙ্গে বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয়েছে। বড়পুকুরিয়া কয়লাখনির অনুমোদন দিয়ে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

সংসদে প্রধানমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

সোহায়েলের বিরুদ্ধে চার্জশিট দিতে আরো তিন মাস পেয়েছে প্রসিকিউশন

সোহায়েলের বিরুদ্ধে চার্জশিট দিতে আরো তিন মাস পেয়েছে প্রসিকিউশন

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App