×

জাতীয়

সরকার প্রশাসনকে কোনভাবেই দলীয়করণ করেনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ০৩:৪০ পিএম

সরকার প্রশাসনকে কোনভাবেই দলীয়করণ করেনি

ফাইল ছবি

সরকার কোনভাবেই প্রশাসনকে দলীয়করণ করেনি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি এবং জাতীয় পার্টি যতবার ক্ষমতায় এসেছে, প্রশাসনকে তারা দলীয়করণ করেছে। আমরা কোনোভাবেই দলীয়করণ করিনি। এমনকি করার কোন পরিকল্পনাও আমাদের নেই।

হাসান মাহমুদ বলেন, ‘আমাদের যারা ডিসি হয়েছেন, যারা সচিব হয়েছেন, এবং যারা বিভাগীয় কমিশনার হয়েছেন, তারা তাদের নিজস্ব যোগ্যতার ভিত্তিতেই এসএসবির মাধ্যমে প্রতিটি পরীক্ষায় প্রক্রিয়া অনুসরণ করেই এই অবস্থানে এসেছেন।’

তিনি আরো বলেন, সরকার প্রশাসনকে নিয়েই কাজ করে। সরকারের রাজনৈতিক অংশ এবং প্রশাসনিক অংশ একসঙ্গে নিয়েই কাজ করতে হয়। এগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত।

তথ্যমন্ত্রী বলেন, জেলা প্রশাসক সম্মেলন সরকারের প্রশাসনের একটি নিয়মিত কার্যক্রম। এটি প্রতি বছর হয়। এর ধারাবাহিকতায় এ বছরও এটি অনুষ্ঠিত হচ্ছে। সরকারের কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হয় জেলা প্রশাসনের মাধ্যমে। কারণ সাধারণ জনগণ জেলা প্রশাসনকেই সবসময় কাছে পায়। এজন্য জেলা প্রশাসক সম্মেলনটা সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত : মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত : মির্জা ফখরুল

শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট ও এমডি শু শিয়ং

শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট ও এমডি শু শিয়ং

সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App