×

জাতীয়

দেশীয় উৎপাদনে জোর দিতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৩ পিএম

দেশীয় উৎপাদনে জোর দিতে হবে
দেশীয় উৎপাদনে জোর দিতে হবে

জাতীয় বস্ত্র দিবস-২০২২ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পাদিত ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

দেশীয় উৎপাদনে জোর দিতে হবে
দেশীয় উৎপাদনে জোর দিতে হবে

বিদেশনির্ভর না হয়ে দেশীয় উৎপাদনে জোর দিতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় বস্ত্র দিবস-২০২২ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পাদিত ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হন তিনি।

বিভিন্ন দেশ থেকে যারা আমাদের শ্রমিকদের অবস্থা ও শিল্প-কারখানার খোঁজ-খবর নিতে আসেন, আমরা তাদের চেয়ে এক্ষেত্রে এগিয়ে আছি বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিল্পকারখানা কিন্তু পরিবেশবান্ধব করতে পেরেছি। বিশেষ করে, তৈরি পোশাক খাতে সবুজ কারখানা গড়তে পেরেছি। এখন বাংলাদেশে সবুজ কারখানার সার্টিফিকেট পেয়েছে ১৮৭টি। উৎপাদনশীলতা বাড়াতে আমরা নজর দিচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশনির্ভর না হয়ে নিজের দেশে নিজেরাই যাতে উৎপাদন করতে পারি, সেদিকে আমরা বিশেষ নজর দেই।

তিনি বলেন, এখন চতুর্থ শিল্পবিপ্লবের সময়। এখানে সবথেকে বেশি ডিজিটাল ডিভাইস ব্যবহার হবে। আমাদের কর্মীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলছি। নতুনদের পাশাপাশি কর্মরতদেরও প্রশিক্ষণ নেয়ার সুযোগ রেখেছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা পোশাকশিল্পকে যতটা প্রণোদনা দিয়ে থাকি, সেক্ষেত্রে পাট কৃষিপণ্য হওয়া সত্ত্বেও সেখানে দিতে পারিনি। পাট কিন্তু পরিবেশবান্ধব। এটার যতবেশি উৎকর্ষ সাধন হবে, তত বেশি কাজে দেবে। বাজারজাত করা সহজ হবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এতে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, বস্ত্র ও পাট সচিব আব্দুর রউফ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝালকাঠিতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়ে করলে বাধা দিতে পারবে না: এলাহাবাদ হাইকোর্ট

নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়ে করলে বাধা দিতে পারবে না: এলাহাবাদ হাইকোর্ট

সোনাক্ষীকে ইঙ্গিত করে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য

সোনাক্ষীকে ইঙ্গিত করে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য

এক চালকল দেখিয়ে একাধিক লাইসেন্স

সরকারি চাল বরাদ্দে অনিয়ম এক চালকল দেখিয়ে একাধিক লাইসেন্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App