×

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলা

গর্ভ থেকে ছিটকে পড়লো শিশু, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০২:৪৩ পিএম

গর্ভ থেকে ছিটকে পড়লো শিশু, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

ছবি: সংগৃহীত

বোমার তাণ্ডবে স্তব্ধ হয়ে গেল একটি পরিবারের স্বপ্ন, পৃথিবীর আলো দেখার আগেই ঝরে গেল এক নিষ্পাপ প্রাণ। গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন এক অন্তঃসত্ত্বা মা, তার স্বামী এবং তাদের অনাগত সন্তান। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিস্ফোরণের প্রচণ্ড নারকীয় ধাক্কায় মায়ের গর্ভ ছিঁড়ে বাইরে ছিটকে পড়ে অবুঝ শিশুটি—জন্মের আনন্দ স্পর্শ করার আগেই যা রূপ নেয় মর্মান্তিক ট্র্যাজেডিতে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি চুক্তির পর সাধারণ মানুষ ভেবেছিলেন ইসরায়েলি হামলা ও ড্রোনের আনাগোনা বন্ধ হবে। মিলবে চিকিৎসাসেবা, ত্রাণ সরবরাহ এবং অবাধ চলাচলের সুযোগ। কিন্তু বাস্তবে এর কোনো সুফলই মেলেনি। একের পর এক মানুষের মৃত্যুর মিছিলে চরম হতাশা, ক্ষোভ ও উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন অবরুদ্ধ বাসিন্দারা।

রোববার (২ আগস্ট) সকালে গাজা শহরের একটি আবাসিক ফ্ল্যাটে চালানো হামলায় একই পরিবারের তিন সদস্য প্রাণ হারিয়েছেন। এমনকি ভিটেমাটি হারিয়ে যারা অস্থায়ী তাবুতে আশ্রয় নিয়েছিলেন, সেখানেও রেহাই মিলছে না—চলছে অবিরাম হামলা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজেদের বসতবাড়িতে ফিরে এসে নিঃস্ব মানুষগুলোকে শূন্য হাতে নতুন করে বাঁচার সংগ্রাম শুরু করতে হচ্ছে।

আরো পড়ুন: ট্রাম্পের ঘোষণার পর ২৪ ঘণ্টায় গাজায় সর্বোচ্চ নিহত

উত্তর, মধ্য ও দক্ষিণ গাজার খান ইউনিস, দেইর আল-বালাহ কিংবা গাজা শহর—এমন কোনো অঞ্চল নেই যেখানে ইসরায়েলি হামলা থমকে আছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য পুরো ভূখণ্ডে এখন নিরাপদ কোনো ঠাঁই অবশিষ্ট নেই; চরম অনিশ্চয়তায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।

এর আগে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হওয়ার পর উপত্যকাটিতে নিহতের সংখ্যা গত কয়েক সপ্তাহের সব রেকর্ড ভেঙেছে।

দেশটির আল-শিফা হাসপাতালের চিকিৎসাসূত্র জানা যায়, রোববারের হামলায় নিহতদের মধ্যে পশ্চিম গাজার আল-সুসি টাওয়ারের এক আবাসন ভবনের তিন বাসিন্দা রয়েছেন। নিহতরা হলেন- ৩৩ বছর বয়সী আবদুল্লাহ আবু তাইফ, তার ২৯ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রী আবির আনান এবং তাদের পাঁচ বছরের শিশুসন্তান আজ্জাম।

অন্যদিকে, খান ইউনিসের উত্তর-পশ্চিমে আল-কারারা এলাকার একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় আল-হামস পরিবারের তিন সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন- মাহমুদ (৩৮), তার স্ত্রী ফাতিমা (৩৭) ও তাদের ছোট মেয়ে। নাসের হাসপাতাল সূত্রে জানা গেছে, এই হামলায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

চিকিৎসাসূত্রে জানা গেছে, মধ্য গাজার দেইর আল-বালাহর কাছে নিজ বাসভবনে হামলার শিকার হয়ে ৬৮ বছর বয়সী কামু আবু মুয়াইলিক ও তার স্ত্রী হুদা (৫৯) প্রাণ হারিয়েছেন। একই এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে দুই ভাইয়েরও।

আরো পড়ুন: অবশেষে জনসম্মুখে আসছেন শেখ হাসিনা

অন্যদিকে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলায় এক ফিলিস্তিনি নিহত হন। গাজা শহরের পশ্চিমে রেমাল এলাকায় বাস্তুচ্যুত মানুষদের একটি তাঁবুতে ড্রোন হামলা চালালে এক শিশুসহ আরও দুজন মারা যান। এছাড়া গাজায় একটি গাড়িতে চালানো পৃথক হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত আরও চারজনের মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ নিহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়োগের চার দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

নিয়োগের চার দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ঝালকাঠিতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়ে করলে বাধা দিতে পারবে না: এলাহাবাদ হাইকোর্ট

নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়ে করলে বাধা দিতে পারবে না: এলাহাবাদ হাইকোর্ট

সোনাক্ষীকে ইঙ্গিত করে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য

সোনাক্ষীকে ইঙ্গিত করে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App