×

জাতীয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৯ পিএম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেপ্তার

আব্দুল ওয়াহেদ মণ্ডল ও জাছিজার রহমান ওরফে খোকা। ছবি: সংগৃহীত

১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত ওই দুজন ব্যক্তি হলেন- আব্দুল ওয়াহেদ মণ্ডল ও জাছিজার রহমান ওরফে খোকা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন।

এ বিষয়ে তিনি বলেন, ১৯৭১ সালের ১ জুন সকালে আসামি আব্দুল ওয়াহেদ, তার বাবা আব্দুল জব্বার মণ্ডল, তার ভাই জাছিজার রহমান মণ্ডল, মোন্তাজ ও রঞ্জু মিয়াসহ হানাদার ও রাজাকারের সমন্বয়ে ২০-২৫ জনের একটি দল গাইবান্ধা সদরে বিষ্ণুপুর গ্রামে সনাতন সম্পদায়ের বাড়িঘরে হামলা চালান। অম্বিকাচরণ সরকার ও আব্দুর রউফের একসঙ্গে লাগোয়া বাড়িতে পূর্বশত্রুতার জের ধরে দুই ছেলে ওয়াহেদ ও জাছিজারসহ রাজাকার বাহিনীর সদস্যদের নিয়ে হামলা ও লুটপাট চালান আব্দুল জব্বার মণ্ডল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী আটক

বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী আটক

দুই দশক ধরে বন্ধ রামগড়ের সেই ‘ভূতের বাড়ি’, এবার বিদ্যালয়টি চালুর উদ্যোগ

দুই দশক ধরে বন্ধ রামগড়ের সেই ‘ভূতের বাড়ি’, এবার বিদ্যালয়টি চালুর উদ্যোগ

ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে

ড. মঈন খান ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে

৫২ কোটির উন্নয়ন কাজ উদ্বোধন করলেন ধর্মমন্ত্রী

মুরাদনগর-রামচন্দ্রপুর সড়ক ৫২ কোটির উন্নয়ন কাজ উদ্বোধন করলেন ধর্মমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App