×

জাতীয়

স্বাধীন রাষ্ট্র এখন সন্ত্রাসের অভয়ারণ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩১ পিএম

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যাওয়া বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা বর্তমান সরকারের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির নির্লজ্জ বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শহর থেকে গ্রাম সব জায়গায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের বেপরোয়া দৌরাত্ম্য। মহান শহীদ দিবসের মতো একটি জাতীয় অনুষ্ঠানেও বিএনপি নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এতে প্রমাণিত হয়, বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র ‘এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে।’

তিনি আরো বলেন, মহান শহীদ দিবসেও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা ও নির্যাতন চালিয়েছে। এমনকি আওয়ামী লীগের কর্মীরা শ্রদ্ধা নিবেদনের জন্য বিএনপি নেতাকর্মীদের বহন করা ফুলের তোড়াও কেড়ে নিয়ে ভেঙে ফেলেছে। ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে দেশ যেন এখন গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, গ্রেপ্তার ও নির্যাতন-নিপীড়ণের মহাক্ষেত্র। শান্তিপূর্ণভাবে মহান দিবসের অনুষ্ঠান করার সময় দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। এছাড়া, আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App