×

জাতীয়

বিকেলে হাসপাতালে যাচ্ছেন খালেদা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০০ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে তিনি জানান, আজ বিকেল তিনটার পর বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেয়া হবে।মেডিকেল বোর্ডের পরামর্শে নিয়মিত চেকআপের অংশ হিসেবে খালেদা জিয়া আজ হাসপাতালে নেয়া হবে।

গত বছরের ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া। ডিকমপেনসেটেড লিভার ডিজিজসহ নানা রোগের চিকিৎসা চলছে তার।

সাবেক এই প্রধানমন্ত্রী গত বছর হৃদরোগে আক্রান্ত হন এবং তার হার্টে একটি স্টেন্ট স্থাপন করা হয়। তার হিমোগ্লোবিনের মাত্রা কম, ডায়াবেটিস (বহুমূত্র) ও দীর্ঘস্থায়ী কিডনি রোগ রয়েছে। তার আথ্রাইটিসও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App