×

জাতীয়

জঙ্গি দমনে বলিষ্ঠ ভূমিকা পালন করছে র‌্যাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১১:৫২ এএম

জঙ্গি দমনে বলিষ্ঠ ভূমিকা পালন করছে র‌্যাব

ছবি: টিভি থেকে সংগৃহীত

জঙ্গি দমনে বলিষ্ঠ ভূমিকা পালন করছে র‌্যাব
জঙ্গি দমনে বলিষ্ঠ ভূমিকা পালন করছে র‌্যাব
জঙ্গি দমনে বলিষ্ঠ ভূমিকা পালন করছে র‌্যাব

মোনাফালোভী ও খাদ্যে ভেজালের বিরুদ্ধে কাজ করছে র‌্যাব

জঙ্গিবাদ, সন্ত্রাস দমনসহ প্রতিটি ক্ষেত্রেই র‌্যাব বলিষ্ঠ ভূমিকা রাখছে বলে সংস্থাটির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৯ মার্চ) সকাল ১০টায় রাজধানীর কুর্মিটোলায় পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ প্রশংসা করেন তিনি।

আওয়ামী লীগ সরকার গঠনের পর জঙ্গিবাদকে জিরো টলারেন্স হিসেবে ঘোষণা করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জঙ্গিদের বিরুদ্ধে আমাদের অভিযান ছিল সবথেকে গুরুত্বপূর্ণ। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকায় এ দেশ জঙ্গিবাদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। মানুষ খুন, আওয়ামী লীগ নেতাদের হত্যার পর গাছের সাথে ঝুলিয়ে রাখা আমরা দেখেছি। জঙ্গিবাদ কখনো কোনো দেশের উন্নতি করতে পারে না।

প্রধানমন্ত্রী বলেন, রোজা এলে কিছু মানুষের মোনাফার অভিলাস দেখা যায়। মোনাফালোভী ও খাদ্যে ভেজালের বিরুদ্ধে র‌্যাব কাজ করছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

এসময় সরকারপ্রধান বলেন, র‌্যাবকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলেছে সরকার। জঙ্গিবাদ দমনে বলিষ্ঠ ভূমিকা রাখছে র‌্যাব। দেশের বিরুদ্ধে যারা অপপ্রচার চালায় তাদের চিহ্নিত করতে হবে।

তিনি বলেন, মাদক, অগ্নিসন্ত্রাস, প্রাকৃতিক দুর্যোগ, জঙ্গিবাদ দমন, চরমপন্থি দমন ভেজালবিরোধী অভিযানসহ প্রতিটি ক্ষেত্রে র‌্যাবের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। ডাকাতি লুটপাট বন্ধ করাসহ বিভিন্ন অপরাধমূলক কাজে র‌্যাব সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। র‌্যাবের ভূমিকায় আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

শেখ হাসিনা বলেন, পাহাড়েও জঙ্গিদের বিরুদ্ধে র‌্যাব দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। জঙ্গিদের নেটওয়ার্ক ধরতে সক্ষম হয়েছে। কোভিড মহামারির সময়ে লকডাউনে কিশোর গ্যাংয়ের উত্থান হয়েছিল। এক্ষেত্রে র‌্যাব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার কারণে হলি আর্টিজান ছাড়া জঙ্গিরা আর কোনো বড় ঘটনা ঘটাতে পারেনি। র‌্যাব মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App