×

জাতীয়

গুচ্ছে রাখতে ইউজিসির মন্তব্য জবির আইনবিরোধী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০২:৪২ পিএম

গুচ্ছে রাখতে ইউজিসির মন্তব্য জবির আইনবিরোধী

ছবি: ভোরের কাগজ

গুচ্ছে থাকতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ( ইউজিসি) মন্তব্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইনের সাংঘর্ষিক হবে বলে মনে করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা তুলে ধরেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম ড.লুৎফর রহমান বলেন, কোনো ধরণের গবেষণা ছাড়া তাড়াহুড়া করে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম গুচ্ছ ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নানাবিধ শঙ্কার কারণে যেতে রাজি ছিল না। কিন্তু তৎকালীন প্রশাসন শিক্ষক সমিতির সিদ্ধান্তকে তোয়াক্কা না করে জোর করে অস্বচ্ছ প্রক্রিয়ায় ঠেলে দেন। পরে দেখা যায় গুচ্ছ পদ্ধতিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের হয়রানি বন্ধের বদলে হয়রানি আরো বহুগুণ বেড়ে যায়।

তিনি আরও বলেন, গুচ্ছের মত একটি অদূরদর্শী প্রক্রিয়ার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্তির ফলে বিশ্ববিদ্যালয় অবস্থানকে অবনমন করা হয়েছে। শুধু তাই নয় কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভিতরে এবং কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছের বাইরে এটা একটা বৈষম্য নীতিও বলে মনে করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৫ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গ্রহনের ক্ষেত্রে একাডেমিক কাউন্সিল সর্বোচ্চ কর্তৃপক্ষ। এ আইনের ৪০ নং ধারায় "বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য পাঠ্যক্রমে ছাত্রভর্তি একাডেমিক কাউন্সিল কর্তৃত এতদুদ্দেশ্যে নিজস্ব ভর্তি কমিটি কর্তৃক প্রণীত বিধি দ্বারা প্ররিচালিত হবে। "

এ সময় লিখিত বক্তব্যের বাদেও তাদের পক্ষ থেকে মন্তব্য করা হয় যদি বিশ্ববিদ্যালয়ের আইন যারাই ভঙ্গ করবে তাদেরই সেই দায়ভার নিতে হবে। মন্ত্রাণালয় বা ইউজিসি যদি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তকে অমান্য করে আইনের ব্যতয় করে তাহলে তার দায়ভার তাদেরই নিতে হবে। গুচ্ছ পদ্ধতি থেকে বের হওয়ার যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তে আমরা এখনো অটুট আছি।

একাডেমিক কাউন্সিলে নেয়া সিদ্ধান্তই বহাল থাকবে বলে মনে করেন জ্যেষ্ঠ অধ্যাপকরা। এরপরও যদি এ আইনের ব্যতয় ঘটে তাহলে শিক্ষক সমিতির সাধারণ সভায় যে সিদ্ধান্ত হবে তাই বাস্তবায়ন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

নাগেশ্বরীতে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের অসন্তোষ

নাগেশ্বরীতে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের অসন্তোষ

মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক

মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক ব্যাহত শিক্ষা কার্যক্রম

‘শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ’

দুদক ‘শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App