×

জাতীয়

কাটাবন সিগন্যালে একটি দোকানে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ০৭:৫৮ পিএম

রাজধানীর কাটাবন সিগন্যালে শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের একটি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, কাটাবনের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

রাত পৌনে আটটার দিকে ফায়ার সার্ভিসকে আগুন লাগার খবর দেয়া হয়। এরই মধ্যে একজন ফায়ার সার্ভিসের কর্মী আহতের খবর এসেছে।

আগুন লাগার বিষয়ে মার্কেটের সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন বলেন, আমরা পৌনে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের খবর পাই। মার্কেটে আগুন লাগার সময় ক্রেতা-বিক্রেতাদের অনেকেই ছিলেন। তবে আমার জানামতে মার্কেটের ভেতর থেকে সবাই বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।

এর আগে রবিবার রাত তিনটার দিকে রাজধানীর কাপ্তানবাজারে জয়কালী মন্দির এলাকায় সুইপার কলোনিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও এতে দগ্ধ হয়েছেন সাতজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App