×

জাতীয়

বঙ্গবাজার এলাকায় বিজিবি মোতায়েন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ১০:১৭ এএম

বঙ্গবাজার এলাকায় বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

তিনি জানান, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে আগুন লাগার খবর পেয়ে সকাই থেকেই ঘটনাস্থলে ভিড় করছেন উৎসুক জনতা। এছাড়া ব্যবসায়ী ও তাদের স্বজনরাও উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছেন। কয়েক হাজার মানুষ একসঙ্গে ভিড় করার কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার ফাইটার আলতাফ হোসেন জানান, উৎসুক জনতার জন্য কাজ করা কিছুটা কঠিন। তাদের জন্য ব্যবসায়ীরা মালামালও সরাতে পারছেন না ঠিকমতো।

পুলিশ সদস্য মাহমুদ জানান, আমরা চেষ্টা করছি উৎসুক জনতাকে সরিয়ে দিতে। তাদের জন্য কাজ করা কঠিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App