×

জাতীয়

আল আকসায় হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১২:১৬ এএম

আল আকসায় হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

মসজিদ আল আকসা

সম্প্রতি গাজা উপত্যকা ও পবিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেছে বাংলাদেশ।

শনিবার (৮ এপ্রিল) সৌদি আরবের জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির নির্বাহী কমিটির জরুরি বৈঠকে বাংলাদেশ এ নিন্দা জানায়।

ওআইসিতে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. আবুল হাসান মৃধা ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে আবুল হাসান বলেন, ইসরায়েলি বাহিনীর দ্বারা ফিলিস্তিনের জনগণের মৌলিক নাগরিক অধিকার খর্ব করা, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের জন্য বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশ বিশ্বাস করে যে, ধর্মের স্বাধীনতাকে একটি মৌলিক মানবাধিকার হিসেবে ধরে রাখতে হবে এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ফিলিস্তিনে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে ও ফিলিস্তিনের পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে।

বৈঠকে সভাপতিত্ব করেন ওআইসিতে সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি ড. সালেহ সুহাইবান। ওআইসির মহাসচিব হিসেন ব্রাহিম তাহা ও বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App