×

জাতীয়

আজ দূষিত শহরের তালিকায় ৪র্থ ঢাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ১০:২৩ এএম

আজ দূষিত শহরের তালিকায় ৪র্থ ঢাকা

ফাইল ছবি

ঢাকার বাতাসের বর্তমান অবস্থা ‘অস্বাস্থ্যকর’। রবিবার (১৬ এপ্রিল) সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ১৭৯ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান চতুর্থ। আইকিউ এয়ারের ওয়েবসাইট থেকে জানা যায় এ তথ্য।

বাংলাদেশ সময় সকালে থাইল্যান্ডের চিয়াং মাই রয়েছে দূষণের শীর্ষে। চিয়াং মাইয়ের স্কোর ২২২।

তালিকায় দেখা গেছে, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কাঠমান্ডু, স্কোর ১৯২। এর পরের স্থানে রয়েছে ভারতের দিল্লি। ঢাকার পরের স্থানে রয়েছে ভারতের কলকাতা, থাইল্যান্ডের ব্যাংকক, ভিয়েতনামের হ্যানয়, পাকিস্তানের লাহোর, চীনের চেংডু এবং ভিয়েতনামের হো চি মিন।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই রয়েছে বেইজিং।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App