×

সিলেট

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিলেটে ১৭৮টি পদে চাকরির সুযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৮ এএম

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিলেটে ১৭৮টি পদে চাকরির সুযোগ

ফাইল ছবি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিলেট সিভিল সার্জনের কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ১৭৮ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আটটি ভিন্ন ক্যাটাগরির এই পদগুলোর জন্য কেবল সিলেট জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ২৫ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত। বিস্তারিত তথ্য সিলেট সিভিল সার্জনের কার্যালয়ের নোটিশ ও ওয়েবসাইটে পাওয়া যাবে।

পদ ও বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী)

পরিসংখ্যানবিদ (৬টি): ১৪তম গ্রেড (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)। পরিসংখ্যান, গণিত বা অর্থনীতিতে স্নাতক বা সমমান পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (৪টি): ১৬তম গ্রেড (২১,৯০০–৫২,৯০০ টাকা)। ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার দক্ষতাসহ টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।

কোল্ড চেইন টেকনিশিয়ান (১টি): ১৫তম গ্রেড (২২,৮০০–৫৫,২০০ টাকা)। রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) পাস।

কীটতত্ত্বীয় টেকনিশিয়ান (২টি): ১৫তম গ্রেড (২২,৮০০–৫৫,২০০ টাকা)। জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস।

ওয়ার্ড মাস্টার (১টি): ১৬তম গ্রেড (২১,৯০০–৫২,৯০০ টাকা)। এইচএসসি বা সমমান পাস।

স্টোরকিপার (২টি): ১৬তম গ্রেড (২১,৯০০–৫২,৯০০ টাকা)। এইচএসসি বা সমমান পাস; চূড়ান্তভাবে নির্বাচিত হলে বিধি অনুযায়ী জামানত দিতে হবে।

স্বাস্থ্য সহকারী (১৫৫টি): ১৬তম গ্রেড (২১,৯০০–৫২,৯০০ টাকা)। এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট পুরোনো ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে; তবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দারাও আবেদন করতে পারবেন।

অফিস সহায়ক (৭টি): ২০তম গ্রেড (২০,০০০–৪৮,৪০০ টাকা)। এসএসসি বা সমমান পাস।

বয়স ও আবেদনের নিয়ম

১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে এসএসসি বা সমমানের সনদের জন্মতারিখ চূড়ান্ত বলে গণ্য হবে; কোনো হলফনামা বা অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফরম জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে এসএমএস করে ফি পরিশোধ করতে হবে। ১৪তম থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা (ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকা) এবং ২০তম গ্রেড ও অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে ৫৬ টাকা (ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকা) অফেরতযোগ্য ফি নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এশিয়া কাপের সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা

এশিয়া কাপের সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিলেটে ১৭৮টি পদে চাকরির সুযোগ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিলেটে ১৭৮টি পদে চাকরির সুযোগ

পয়োনিষ্কাশন শিখতে ভারতে যাচ্ছেন গৃহায়নের তিন কর্মকর্তাসহ ৬ জন

পয়োনিষ্কাশন শিখতে ভারতে যাচ্ছেন গৃহায়নের তিন কর্মকর্তাসহ ৬ জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App