×

রাজধানী

সকাল থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৪ এএম

সকাল থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে টানা ৯ ঘণ্টা দেশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২৫ নভেম্বর) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার কেরানীগঞ্জ কলাতিয়া জোনাল অফিসের আওতাধীন কলাতিয়া উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলাতিয়ার ২৬টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো- সোনারটেক, রশিদপুর, নাজিরপুর, মুসিনোয়াদ্দা, পুরানকলাতিয়া, আল্লীনগর, ইমানদিপুর, সাধুপুর, বাহাদুল্লাহপুর, রঞ্জিতপুর, তারানগর, নিশানবাড়ী, ফতেনগর, বকশীপুর, আহাদীপুর, সৈয়দপুর, আসামদীপুর, মিরাজ আসামদীপুর, মিঠাপুর, সমশেরপুর, কলাতিয়া বাজার, আকছাইল, চরআকছাইল, পূর্বআকছাইল, আকছাইল নয়াহাটি ও গুয়াডুরী।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিলেটে ১৭৮টি পদে চাকরির সুযোগ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিলেটে ১৭৮টি পদে চাকরির সুযোগ

পয়োনিষ্কাশন শিখতে ভারতে যাচ্ছেন গৃহায়নের তিন কর্মকর্তাসহ ৬ জন

পয়োনিষ্কাশন শিখতে ভারতে যাচ্ছেন গৃহায়নের তিন কর্মকর্তাসহ ৬ জন

সকাল থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সকাল থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App