প্রিন্ট: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ এএম
আরো পড়ুন
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম
ফাইল ছবি
অগ্রহায়ণের শুরুতেই চুয়াডাঙ্গায় দেখা দিয়েছে শীতের দাপট। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এ জেলায়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৯৬ ভাগ।
এদিকে উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। সকালে খুব প্রয়োজন ছাড়া কেউ কাজে বের হচ্ছেন না।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, এটি এ মৌসুমের জেলার সর্বনিম্ন তাপমাত্রা। সকাল ৯টায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন