×

জাতীয়

২০ এপ্রিল থেকে পদ্মাসেতুতে চলবে মোটরসাইকেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ০২:৪২ পিএম

২০ এপ্রিল থেকে পদ্মাসেতুতে চলবে মোটরসাইকেল

সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ২০ এপ্রিল থেকে পদ্মাসেতুতে মোটরসাইকেল চলতে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৮ এপ্রিল) গণভবনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।

ওবায়দুল কাদের জানান, আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মাসেতুতে শুরু হবে মোটরসাইকেল চলাচল। তবে গতিসীমা থাকবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে ২০ এপ্রিল সকাল ছয়টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে। পদ্মা সেতুর বাম পাশের সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলবে। গতিসীমা থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার। তিনি বলেছেন, পরীক্ষামূলকভাবে এই নির্দেশ দেয়া হয়েছে। কোনোভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল যেতে পারবে না। নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে। যদি নিয়ম না মানা হয় তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে। এর আগে গত বছরের ২৬ জুন জানানো হয়, ২৭ জুন সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া পর অতিরিক্ত মোটরসাইকেলের চাপ দেখা যায়। এর ফলে প্রথম দিনেই হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ২০০ মানুষ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ২০০ মানুষ

উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি

আওয়ামী আমল উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

সরকার ধীরে ধীরে আ.লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম

সরকার ধীরে ধীরে আ.লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App