×

জাতীয়

ঈদযাত্রার তৃতীয় দিনে চলছে ৫২ জোড়া ট্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০৯:৫৬ এএম

ঈদযাত্রার তৃতীয় দিনে চলছে ৫২ জোড়া ট্রেন

ছবি: সংগৃহীত

আজ ঈদযাত্রার তৃতীয় দিনে আন্তঃনগর ও লোকাল মিলে মোট ৫২ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করছে। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার গণমাধ্যমকে এ তথ্য জানান।

ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতরের এবারের ট্রেনযোগে ঈদযাত্রা শুরু হয় সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬টায়। কমলাপুর থেকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এবারের ঈদযাত্রা চলবে আগামী শুক্রবার (২১ এপ্রিল) পর্যন্ত।

গত রোববার দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের সাতটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছিল। চলাচলের অনুপযোগী হওয়ায় সোমবার (১৭ এপ্রিল) ঢাকা থেকে চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়। ঈদে ঘরমুখো যাত্রীদের অসুবিধার কথা বিবেচনায় নতুন রেক প্রস্তুত করে বাতিল হওয়া ট্রেনটি আজ (১৯ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা স্টেশন থেকে ছেড়ে যায়।

এদিকে ট্রেনযাত্রা ও টিকিট কাটা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রী সাধারণ।

তারা বলছেন, অনলাইনে টিকিট কাটায় এবার ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে বসে থাকতে হয়নি। এর আগে ২৪ ঘণ্টার অপেক্ষার পরও টিকিট না পাওয়ার যেসব অভিযোগ ছিল সেটাও নেই। ঘরে বসেই অনলাইনে টিকিট মিলেছে।

এদিকে কমলাপুর স্টেশনে টিকিট ছাড়া কেউ প্রবেশের অনুমতি পাচ্ছেন না। টিকিট না থাকলে তাকে দাঁড়ানো টিকিট কেটে স্টেশনে প্রবেশের অনুমতি নিতে হচ্ছে।

যাত্রীদের নিরাপত্তায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে রয়েছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঈদযাত্রায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ৭টি ট্রেন রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে থামছে না।

ট্রেনগুলো সরাসরি কমলাপুর স্টেশনে চলে যাচ্ছে। ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৭০টি ডিভাইস নিয়ে যেসব ‘অপরাধ’ করতেন ৬৩ বিদেশি নাগরিক

১৭০টি ডিভাইস নিয়ে যেসব ‘অপরাধ’ করতেন ৬৩ বিদেশি নাগরিক

সাতক্ষীরায় পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

সাতক্ষীরায় পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

শীতলক্ষ্যায় গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ

শীতলক্ষ্যায় গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ

ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রধানমন্ত্রীর

ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App