×

জাতীয়

‘রাজনৈতিক আকাশে ঘোর অমানিশার ইঙ্গিত’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০৭:১৬ পিএম

বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। অবস্থা বুঝে আমাদের ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্র, সরকারি দল মিলেমিশে একাকার। রাজনৈতিক আকাশে ঘোর অমানিশার ইঙ্গিত রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, পরিস্থিতি উত্তোলনে সরকারের উদ্যোগ নিতে হবে। এ অবস্থায় গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া রাজনৈতিক স্থীতিশীলতা সম্ভব নয়। দেশে সুশাসন ও ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জাতীয় পার্টির লক্ষ্য। আমরা দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করি। জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে জাতীয় পার্টির বনানীস্থ কার্যালয়ে পার্টির ঢাকা মহানগর উত্তরের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, আমরা ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। শুধু প্রার্থী হতে চাইলেই হবে না, ত্যাগীদের মূল্যায়ন করা হবে। সাংগঠনিকভাবে যারা ভালো কাজ করবেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রার্থীতা দেয়া হবে। পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা প্রত্যেকটি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবো। ইতোমধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনে প্রার্থী দিয়েছি। জনগণ ও আমাদের নেতাকর্মীদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিজয়ী হবো। কিন্তু সাধারণ মানুষ বলেন, আমরা ভোট দিতে পারবো তো? ভোট দিলে ফলাফল কি ভোটারের মাধ্যমে প্রকাশ করা হবে? এই কথাগুলো সাধারণ ভোটাররা আমাদের কাছে জিজ্ঞাসা করে। সঠিকভাবে নির্বাচনে ভোট হবে কিনা, বাধাগ্রস্ত হবে কিনা। সাধারণ মানুষের নির্বাচন ব্যবস্থার উপর অনাস্থা রয়েছে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, দুইদিন আগে চট্টগ্রাম-৮ আসনে সংসদীয় নির্বাচন হয়েছে। ভোটারের উপস্থিতি ছিল মাত্র ১০ শতাংশ। ৯০ শতাংশ ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হননি। ভোটারদের ভোটের প্রতি কোনো আস্থা নেই। তার প্রমাণ গতকালের নির্বাচন। এ অবস্থায় গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া রাজনৈতিক স্থীতিশীলতা সম্ভব নয়। পরিস্থিতি উত্তোলনে সরকারকে উদ্যোগ নিতে হবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App