×

জাতীয়

হিট অফিসার বুশরা যোগ দিলেন নতুন কমিটিতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ০৯:১৩ পিএম

শহরের পরিবেশ ও সৌন্দর্য ঠিক রেখে জনবান্ধব উন্নয়নের জন্য নীতিমালা তৈরির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তাই ২১ সদস্যের আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটি গঠন করা হয়েছে ডিএনসিসির আওতায়। কমিটির সদস্য হিসেবে রয়েছেন হিট অফিসার বুশরা আফরিন।

মঙ্গলবার (৯ মে) ডিএনসিসির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।

আরবান ল্যান্ডস্কেপ কারিগরি কমিটিতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাকে আহ্বায়ক করে সদস্যসচিব করা হয়েছে ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেমকে।

কমিটিতে রাখা হয়েছে পরিবেশবিদ, স্থপতি, কাউন্সিলর, নাগরিক কমিটি ও এনজিও প্রতিনিধিদের। কমিটির স্থপতি সদস্য হিসেবে নাম রয়েছে ইকবাল হাবিবেরও।

কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম, অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের চিফ হিট অফিসার বুশরা আফরিন, পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান, ডিএনসিসির ১৮ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর কমলা রানী মুক্তা প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App