×

জাতীয়

বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে ঢাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৩, ১০:৪৭ এএম

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে শুক্রবার ঢাকার অবস্থান দ্বিতীয় বলে জানিয়েছে এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই।

আজ সকাল ৮টা ৪০মিনিটে ঢাকার স্কোর ১৬৬। এ বায়ু অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

বৃহস্পতিবার দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল তৃতীয়। এদিন একিউআই স্কোর ছিল ১৪৯।

একিউআই স্কোরে শীর্ষে আছে ভারতের দিল্লি, স্কোর ১৯৩। তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর, স্কোর ১৬১। ১৬০ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। পঞ্চমে চীনের বেইজিং শহর, স্কোর ১৫৫।

বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App