×

জাতীয়

দেশে ১৭ কোটি মানুষ, কিন্তু খাদ্যের অভাব নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৩, ০৯:৪০ পিএম

দেশে ১৭ কোটি মানুষ, কিন্তু খাদ্যের অভাব নেই

ছবি: অধীর রাজবংশী, শ্রীনগর (মুন্সীগকঞ্জ)

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, পাকিস্তানের একটি ডিমের ডাম ১২০ টাকা, চিনি ২২০ টাকা কেজি। পাকিস্তানের অর্থনীতিবিদরা বলছেন, সেখানকার অর্থনীতি ভেঙ্গে গেছে। পাকিস্তান শেষ, কাঠামো ভেঙ্গে পরেছে। অথচ খুনি জিয়ার সন্তান এখনো স্বপ্ন দেখছে বাংলাদেশকে পাকিস্তান বানাবে। প্রত্যেক দিন ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা পালানোর পথ পাবে না। অনেক আন্দোলন করেছেন, অগুনে পুড়িয়ে হত্যা করেছেন। দেশ এগিয়ে যাচ্ছে। সহ্য করতে পারছেন না। দেশে এখন ১৭ কোটি মানুষ, কিন্তু খাদ্যে অভাব নেই। বিএনপি আমলে সারের দাম ছিল ৯০ টাকা কেজি। আমরা তা ২৫ টাকায় নিয়ে আসি। ধানের নতুন জাত উদ্ভাবন হয়েছে। এক বিঘা জমিতে এখন ৩৫ মণ ধান হয়। এগুলো কোন যাদু বলে হয় নাই। আল্লাহর রহমত, আল্লাহ ঢেলে দিয়েছেন।

শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, সুনামগঞ্জের হাওরে আগাম বন্যা থেকে ধান রক্ষার জন্য সরকার ৪৫০টি কমবাইন্ড হারভেস্টার দিয়েছে। একটি হারভেস্টারের দাম ২৮ লাখ টাকা। এতে সরকার দিয়েছে ২১ লাখ আর বাকি ৭ লাখ দিয়েছে কৃষক। নেত্রী বলেছেন আমার গ্রাম, আমার শহর। অন্যদেশের লোকজন আমাদের দেখলে স্যালুট করে। তারা বলে তোমরা কিভাবে খাদ্যে সয়ংসম্পূর্ণ হলা।

সম্মেলন উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক সংসদ সদস্য এডভোকেট সানজিদা খানম, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান, যুগ্ন সম্পাদক সোহানা তাহমিনা, সহ সভাপতি নুরুল আলম চৌধুরী, মুন্সীগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লব, আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য ব্যারিস্টার জি কিবরিয়া শিমুল, ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, যুব লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগেরে সভাপতি আফসার উদ্দিন ভূইয়া প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সেলিম আহমেদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App