×

জাতীয়

আর জেলে যেতে চান না ‘জল্লাদ’ শাহজাহান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১১:৩৫ এএম

আর জেলে যেতে চান না ‘জল্লাদ’ শাহজাহান

কারাগারের বাইরে জল্লাদ শাহজাহান। ছবি: ভোরের কাগজ

প্রায় ৩২ বছর সাজা খেটে কারা মুক্ত জল্লাদ শাহজাহান মোবাইলের সিম কার্ড নেয়ার চেষ্টা করছেন।

সোমবার (১৯ জুন) সকালে নিজের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সূত্র ধরে চেষ্টা করলেও এখনো পর্যন্ত সিম কার্ড তুলতে পারেননি তিনি। তার সঙ্গে থাকা রকি দেওয়ান তার জাতীয় পরিচয়পত্র থেকে শাহজানের জন্য সিম কার্ড নেয়ার চেষ্টা করছেন। জল্লাদ শাহজাহান জানিয়েছেন, সায়েদাবাদ এলাকায় এক ঘনিষ্ঠজন রানার (কারা সম্পর্কীয় ভাতিজা) বাসায় যাচ্ছেন তিনি। রানার সঙ্গে কারাগারে পরিচয় হয়েছিল তার।

সকালে ভোরের কাগজের প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বিষয়টি জানান তিনি। শাহজাহান বলেন, কারা মুক্তির পর অনেকেই তাকে সঙ্গে নিতে এসেছিলেন। অভিমান করেছেন তারা। তাদের সবার সঙ্গে দেখা করে মান ভাঙাবেন তিনি। এছাড়া, কারাগারে পরিচয় হয়েছিল এমন বেশ কয়েকজনের সঙ্গে দেখা করবেন তিনি। দীর্ঘদিন কারাগারে থাকার সুবাদে অনেকের সঙ্গে তার আত্মীয়তার থেকেও গভীর সম্পর্ক গড়ে উঠেছে।

বন্দী জীবন সম্পর্কে সংক্ষেপে তিনি জানান, কারাগারে তার অনেক অভিজ্ঞতা রয়েছে। জীবনের বেশির ভাগ সময় বন্দি থাকার কারণে তার কারাগারের গল্প রয়েছে। প্রতিনিয়ত নতুন নতুন ঘটনার সাক্ষী হয়েছেন।অনেক ধরনের মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়েছে তার। তাদের জীবনের গল্প শুনেছেন তিনি।

বন্দী কয়েদিদের ভালো কাজ করে তার মতো সাজা মওকুফ পেয়ে বের হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন তিনি। মুক্তি পাওয়ার পর রবিবার রাতে রকি ও নজরুলের সঙ্গে গল্প করে সময়যাপন করেছেন তিনি। সোমবার সকালে মোবাইলের সিমকার্ড নেয়ার চেষ্টা করেন তিনি। সকালে না পারলেও দিনের কোনো একটা সময় তার একটি সিমকার্ডের ব্যবস্থা হবে বলে ধারণা করছেন তিনি। উল্লেখ্য, কারাগারে থেকেই তার জাতীয় পরিচয়পত্র হয়েছে।

শাহজাহান বলেন, দীর্ঘ বন্দি জীবনে অনেক কর্মকর্তা ও রক্ষীর সঙ্গে কাজ করেছেন তিনি। প্রধান জল্লাদ হওয়ার কারণে অন্য বন্দীরা তাকে সম্মান করতো। তবে আর কোনো অপরাধ বা ভুল করে জেলে যেতে চান না তিনি।

ভোরের কাগজের প্রতিবেদকের সঙ্গে একান্ত সাক্ষাতকালে কারা জীবন কারো জন্য ভালো না মন্তব্য করে শাহজাহান বলেন, বিনা দোষেও অনেক মানুষ জেল খাটছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App