×

জাতীয়

সাড়ে ১১ ঘণ্টায় ডিএসসিসি'র শতভাগ বর্জ্য অপসারণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০৮:৫৭ এএম

সাড়ে ১১ ঘণ্টায় ডিএসসিসি'র  শতভাগ বর্জ্য অপসারণ
প্রায় সাড়ে ১১ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ (ডিএসসিসি)। বৃহস্পতিবার (২৯ জুন) রাতে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম রাত ১টা ৩৫ মিনিটে শেষ হয়। সর্বশেষ ৩৯ ওয়ার্ডে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হলো। বৃহস্পতিবার দিনভর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এর আগে ৮ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ (ডিএনসিসি)। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত ৯টা ৩০ মিনিটে ৮ ঘণ্টারও কম সময়ে সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন করা হয়। ডিএনসিসির ১০টি অঞ্চলে আজ ঈদের দিন রাত সাড়ে ৯টা পর্যন্ত ২ হাজার ৭১৩ ট্রিপে প্রায় ১৪ হাজার ৫০০ টন বর্জ্য অপসারণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে ৪৭ জন গ্রেপ্তার

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে ৪৭ জন গ্রেপ্তার

কারাগারে সময় টিভির সাবেক এমডি জোবায়ের

কারাগারে সময় টিভির সাবেক এমডি জোবায়ের

কাগজে-কলমে শ্রমিক, বাস্তবে খাল খনন চলছে এস্কেভেটরে

কাগজে-কলমে শ্রমিক, বাস্তবে খাল খনন চলছে এস্কেভেটরে

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম, ৯৫ দিনে ছয় শতাধিক মৃত্যু

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম, ৯৫ দিনে ছয় শতাধিক মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App