×

জাতীয়

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন আহমেদ আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ০১:৩৬ পিএম

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন আহমেদ আর নেই

ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি শোক প্রকাশ করেছেন

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন আহমেদ মারা গেছেন। আজ বুধবার ভোরে চট্টগ্রাম শহরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যা রেখে গেছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব কামাল উদ্দিন এর মৃত্যুতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ ও অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন গভীর শোক প্রকাশ করছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন তারা।

কামাল উদ্দিন আহমেদ ১৯৪৮ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App