×

জাতীয়

আপন জুয়েলার্সের মালিক গুলজারের বিরুদ্ধে দুদকের মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৪:৪৪ পিএম

আপন জুয়েলার্সের মালিক গুলজারের বিরুদ্ধে দুদকের মামলা
প্রায় ৩০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আপন জুয়েলার্সের মালিক গুলজার আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-ঢাকা-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আরিফ সাদেক। মামলার এজাহার সূত্রে জানা যায়-গুলজার আহমেদ কর্তৃক দুদকের দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ৬১ লাখ ৫০ হাজার ৪৮০ সম্পদের তথ্য প্রদর্শন না করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেয়াসহ মোটি ৩০ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৮৪৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের দায়ের করা মামলায় তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়। দুদক সূত্রে জানা যায়-সুনির্দিষ্ট অভিযোগ ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০১৭ সালের মে ও জুন মাসের বিভিন্ন সময়ে আপন জুয়েলার্সের পাঁচটি শোরুম থেকে অবৈধ ১৫ মণ স্বর্ণ ও হীরার অলঙ্কার জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ওই স্বর্ণ কেলেঙ্কারির পর প্রতিষ্ঠানটির মালিকদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনজনিত দুর্নীতির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে শুল্ক গোয়েন্দা থেকে চিঠি পাঠানোর পর দুদকে কার্যক্রম শুরু হয়। দুদকের অনুসন্ধান শুরুর ৬ বছর পর এই মামলা দায়ের করলো দুদক। এর আগে, ২০১৭ সালের ৮ জুন ও ১২ আগস্ট যথাক্রমে আপন জুয়েলার্সের বিরুদ্ধে দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ১০ মামলা দায়ের করেছিল শুল্ক গোয়েন্দা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ

তিন দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তরুণদের নতুন তামাকপণ্যের উদ্বেগজনক ব্যবহার, উদ্যোগের জোর সুপারিশ

তরুণদের নতুন তামাকপণ্যের উদ্বেগজনক ব্যবহার, উদ্যোগের জোর সুপারিশ

ফের সুইমিং পুলে পরীমনি, নতুন ছবিতে ফের চর্চা

ফের সুইমিং পুলে পরীমনি, নতুন ছবিতে ফের চর্চা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App