×

জাতীয়

৬৭০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৬:২২ পিএম

৬৭০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ
সারাদেশে বর্তমানে ৬ হাজার ৭০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ রয়েছে। এ সকল বিদ্যালয়ের মধ্য থেকে জরাজীর্ণ ভবনের পরিবর্তে অতিরিক্ত শ্রেণিকক্ষ/ভবন নির্মাণের নিমিত্তে ১ হাজার ১৩টি বিদ্যালয়ের তালিকা চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ১ হাজার ৩৬টি বিদ্যালয়ে পিইডিপির এর আওতায় ভবন/অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের নিমিত্তে তালিকা অনুমোদন করে এলজিইডিতে প্রেরণ করা হয়েছে। বৃহষ্পতিবার (৬ জুলাই) জাতীয় সংসদে এমপি শাহে আলমের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি আরও বলেন, ২০২৫ সালের মধ্যে জরাজীর্ণ ও আধা পাকা ভবনগুলোর পরিবর্তে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। ইতোমধ্যে যেসব বিদ্যালয় জরাজীর্ণ ভবনের স্থলে নতুন ভবন/অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের জন্য তালিকা অনুমোদিত হয়েছে সেসব বিদ্যালয়ে নতুন ভবন/ অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ কাজ চলমান আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App