×

জাতীয়

গণঅধিকার পরিষদের কার্যালয় ছাড়তে নোটিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ১০:৩৭ এএম

গণঅধিকার পরিষদের কার্যালয় ছাড়তে নোটিশ
ড.রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের মধ্যেকার দ্বন্দ্বের জেরে আগামী দুই দিনের মধ্যে রাজধানীর পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ছাড়ার নোটিশ দিয়েছে ভবন কর্তৃপক্ষ। জমির মালিকের পক্ষে মো. রাশিদুল আজিম মিয়া শুক্রবার (৭ জুলাই) বিকেলে সংগঠনটির সদস্যসচিব নুরুল হক নুর বরাবর এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, বর্তমানে আপনাদের দলে অন্তঃকলহ ও কাউন্সিল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে নানা রকম দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই ভবনের অন্যান্য শতাধিক ব্যবহারকারী বিষয়টি নিয়ে আতঙ্কিত ও ভীত। ভবনের ফ্ল্যাট মালিক সমিতির পক্ষ থেকে সতর্ক থাকতে পরামর্শ দেয়া হয়েছে উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই আগামী ৯ জুলাইয়ের মধ্যে ৬ষ্ঠ তলার অফিসটি (গণঅধিকারের কেন্দ্রীয় কার্যালয়) খালি করে দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এদিকে, ভবন মালিকপক্ষ নোটিশ দিলেও গণঅধিকার পরিষদ তাদের কেন্দ্রীয় কার্যালয় আপাতত ছাড়ছে না। দলটির যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে জানান, গত বছরের ১ মার্চ তিন বছরের চুক্তিতে কার্যালয় ভাড়া নেয়া হয়। মালিকপক্ষের সঙ্গে চুক্তিপত্রে কার্যালয় ছাড়তে ৬ মাসের নোটিশের কথা উল্লেখ রয়েছে। সুতরাং তারা নোটিশ দিলেই কার্যালয় ছেড়ে দেয়া হবে, বিষয়টা এমন না। প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নেব। উল্লেখ, বেশ কিছুদিন ধরে গণঅধিকার পরিষদের শীর্ষ দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হককে ঘিরে দলটিতে অস্থিরতা চলছে। নুরুল হক ও তার সমর্থকেরা ১০ জুলাই জাতীয় কাউন্সিলের ঘোষণা দিয়েছেন। গণঅধিকার পরিষদের কার্যালয়ে দলের প্রথম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App