×

জাতীয়

পুলিশি বাঁধার মুখে গণঅধিকার পরিষদের ইসি ঘেরাও কর্মসূচি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৪:৫০ পিএম

পুলিশি বাঁধার মুখে গণঅধিকার পরিষদের ইসি ঘেরাও কর্মসূচি
  • রাশেদ খানের নেতৃত্বে প্রতিনিধি দল গেল ইসিতে
পুলিশি বাঁধায় রাজধানীর বাংলামোটর মোড়ে শেষ হয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে পদযাত্রা। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ২টা ২০ মিনিটে পদযাত্রা শেষ করেন দলটির নেতাকর্মীরা। পরে বেলা সাড়ে তিনটার দিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে ৫ সদস্যের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন। এর আগে দুপুর ২টা ২০ মিনিট নাগাদ পুলিশের বাঁধায় বাংলামোটর মোড়ে অবস্থান নিয়ে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবাহী, সব কিছু ঠিক থাকলেও সরকার ও তার কিছু গোয়েন্দা এজেন্সির কারণে ইসি তাদের নিবন্ধন না দিয়ে অন্যায় করেছে। নির্বাচন কমিশনকে সাতদিনের সময় দিলাম। এসময়ের মধ্যে ইসি যদি গণঅধিকার পরিষদের নিবন্ধন নিয়ে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করে তাহলে ফাইনাল খেলা হবে। নুর আরও বলেন, গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিতে হবে। দলের কার্যালয় খুলে দিতে হবে আগামী সাতদিনের মধ্যে। না হলে আমরা নতুন কর্মসূচি দেব। আগামী ২ মাসের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে উল্লেখ করে নুর বলেন, প্রাথমিকভাবে বিরোধী দলগুলো শান্তিপূর্ণ কর্মসূচি দেবে। পুলিশ যদি কর্মসূচিতে বাধা দেয়, হামলা করে তাহলে নেতাকর্মীরাও যা করার তাই করবেন। গণঅধিকার পরিষদের নতুন কার্যালয় কেনার উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে নুর বলেন, এরই মধ্যে কার্যালয় কেনার জন্য ৭৩ লাখ টাকার প্রতিশ্রুতি পাওয়া গেছে। আমরা এক থেকে দেড় কোটি টাকা ব্যয়ে নতুন কার্যালয় কিনব। পুলিশকে উদ্দেশ্য করে নুর বলেন, জনগণের টাকায় আপনাদের বেতন হয়। আওয়ামী লীগের টাকায় নয়। তাই এখন সময় আছে জনগণের কাতারে আসুন। এই সরকারের সময় শেষ। এসময় আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলউর জামান প্রমুখ। এর আগে বেলা সাড়ে ১২টায় রাজধানীর বিজয় নগর কালভার্ট রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে রওনা দেন নেতাকর্মীরা। মিছিলটি পল্টন, জিরো পয়েন্ট, মৎস্যভবন, শাহবাগ হয়ে বাংলামোটর মোড়ে পৌঁছালে পুলিশ আটকে দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App