×

জাতীয়

স্বৈরাচারী সরকারের পদত্যাগের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ০৪:৪০ পিএম

স্বৈরাচারী সরকারের পদত্যাগের দাবি

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: ভোরের কাগজ

স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য।

শুক্রবার (২৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে সংগঠনের নেতারা এই দাবি জানান।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন অর রশিদ, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম আহ্বায়ক নূরে আলম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির প্রেসিডিয়াম সদস্য আমিরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে শামসুল আলম বলেন, দেশের মানুষ আজ অসহনীয় জীবনযাপন করছে। দু’বেলা পেট ভরে দেশের মানুষ খেতে পায় না। এই স্বৈরাচার শেখ হাসিনা ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে দেশের মানুষের সব অধিকার হরণ করেছেন। গণতন্ত্র হরণ করেছেন।দেশের মানুষের আজ একটাই দাবি স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ। শুধু মানুষকে মিথ্যা উন্নয়নের কথা বলেন তিনি। কিন্তু বাস্তবে দেশের জনগণের উন্নয়ন হয়নি।

তিনি আরো বলেন, দেশের জনগণ শেখ হাসিনাকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামাবে। ডিজিটাল আইন দিয়ে শেখ হাসিনা দেশের মানুষের কণ্ঠরোধ করেছেন। ঠিক একইভাবে দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ দেশের মানুষের কণ্ঠরোধ করেছিল। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা দেশের মানুষের যতই দমন পীড়ন করুক, জনগণ জেগে উঠেছে। এই স্বৈারাচারী সরকারের পতন এখন সময়ের অপেক্ষা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App