×

জাতীয়

ডিবি কার্যালয়ে গয়েশ্বরকে আপ্যায়ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০৬:৫৬ পিএম

ডিবি কার্যালয়ে গয়েশ্বরকে আপ্যায়ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে ডিবি। তাকে ডিবির গাড়িতে করে ব্যক্তিগত কার্যালয়ে পৌঁছে দেয়া হয়। ছেড়ে দেয়ার পর ডিবি কার্যালয়ে গয়েশ্বর চন্দ্র রায়কে আপ্যায়নের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাকে দেখা গেছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দুপুরের খাবার খান তিনি। ভিডিওতে দেখা যায়, খাবারের মেন্যুতে ছিল খাসি, মুরগির মাংস, মাছ, রোস্ট ও সবজি। এ ছাড়া আম, মাল্টা, আঙুর ও ড্রাগন ফলও ছিল খাবারের টেবিলে। শনিবার সকাল ১১টায় ধোলাইখালে অবস্থান কর্মসূচি পালনে গয়েশ্বরের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা জড়ো হলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। সেখান থেকে সাড়ে ১১টার দিকে আহত অবস্থায় গয়েশ্বরকে আটক করেছিল পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App