×

জাতীয়

দিল্লি সফরে আ.লীগের প্রতিনিধি দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৯:০৮ পিএম

দিল্লি সফরে আ.লীগের প্রতিনিধি দল

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে দেশটিতে সফরে গেল আওয়ামী লীগের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলটি আজ রবিবার (৬ আগস্ট) বিকেল পাঁচটায় দিল্লির উদ্দেশে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করে।

প্রতিনিধি দলে আরো রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য সদস্য মেরিনা জাহান ও সংসদ সদস্য আরমা দত্ত। আগামী ৯ আগস্ট রাতে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

এর আগে শনিবার প্রতিনিধি দলের একজন সদস্য বিজেপির আমন্ত্রণে দিল্লি যাওয়ার বিষয়টি ভোরের কাগজের কাছে নিশ্চিত করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বিজেপির সভাপতি জে পি নাড্ডাসহ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে হওয়ার কথা রয়েছে বলেও জানান ওই নেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App