×

জাতীয়

দুঃসাহসিক কাজের স্বীকৃতি পেলেন ৭ সেনা সদস্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৩:৩৯ পিএম

দুঃসাহসিক কাজের স্বীকৃতি পেলেন ৭ সেনা সদস্য

ছবি: সংগৃহীত

দুঃসাহসিক কাজের স্বীকৃতি পেলেন ৭ সেনা সদস্য

নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন ও দুঃসাহসিক কাজের স্বীকৃতিস্বরূপ সাতজন সেনা সদস্যকে প্রশংসাপত্র দিয়েছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। পাশাপাশি এসব সেনা সদস্যদের ইনসিগনিয়া পরিয়ে দেন তিনি। এছাড়া সেনা সদর পর্যায়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে পুরস্কারপ্রাপ্ত ১৪ জন সেনা সদস্যকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

রবিবার (২৭ আগস্ট) ঢাকা সেনানিবাসে অবস্থিত আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক অনুষ্ঠানে এ স্বীকৃতি দেওয়া হয়।

এতে অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতিপ্রাপ্ত সেনা সদস্যদের দৃঢ় মনোবল, কর্মস্পৃহা, দেশপ্রেম ও কর্তব্যের প্রতি অবিচল আস্থার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন সেনাপ্রধান। তিনি বলেন, তাদের এই স্পৃহা দেশের সবার জন্য পাথেয়। এ সময় সেনাবাহিনীর সব সদস্যদের এ ধরনের অনুকরণীয় কাজের নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে সেনা সদর এবং ঢাকা ও মিরপুর সেনানিবাসের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাগণসহ বিভিন্ন পদবির কর্মকর্তা, জেসিও ও অন্যান্য সৈনিকরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিকদের অনুষ্ঠানে স্লোগান বন্ধে প্রতিমন্ত্রীর ধমক, ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

সাংবাদিকদের অনুষ্ঠানে স্লোগান বন্ধে প্রতিমন্ত্রীর ধমক, ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

পে-স্কেলের খসড়া পায়নি আইন মন্ত্রণালয়

পে-স্কেলের খসড়া পায়নি আইন মন্ত্রণালয়

সন্ত্রাস দমনের জন্য ক্রস ফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট

আইনমন্ত্রী সন্ত্রাস দমনের জন্য ক্রস ফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, ঢাকায় বসছে ১০ দেশের পর্যটন মেলা

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, ঢাকায় বসছে ১০ দেশের পর্যটন মেলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App