×

জাতীয়

ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন অনুমোদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৫:৪৭ পিএম

ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন অনুমোদন
ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই বিশ্ববিদ্যালয়টি নাটোরে হবে। সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আয়োজিত মন্ত্রিসভায় এ বিষয়ে নীতিগত অনুমোদন দেয়া হয়। এর আগে ২০২০ সালে ডিসেম্বরে ড.এম ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় নাটোরে স্থাপনের প্রস্তাব অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষে এই প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করায় স্বপ্নের আরো এক ধাপ পেরিয়ে যাওয়া বলে মনে করেন নাটোরের সর্বস্তরের মানুষ। মুজিববর্ষে এটি বিশেষ উপহার মনে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তারা। এর আগে ২০২০ সালের ২৫শে জুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিকট নাটোর সদরে ‘ড.এম ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের বিষয়ে জরিপ প্রতিবেদন চায় শিক্ষা মন্ত্রণালয়। তাদের সুপারিশে ‘ড.এম ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়’ চুড়ান্তভাবে অনুমোদন করেন প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App