×

জাতীয়

ঢাকাস্থ দক্ষিণ বঙ্গ আইনজীবী পরিষদের সভাপতি শাহ খসরুজ্জামান, সম্পাদক মোহাম্মদ হোসেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৯ পিএম

ঢাকাস্থ দক্ষিণ বঙ্গ আইনজীবী পরিষদের সভাপতি শাহ খসরুজ্জামান, সম্পাদক মোহাম্মদ হোসেন

শাহ মো. খসরুজ্জামান ও মোহাম্মদ হোসেন। ছবি: ভোরের কাগজ

ঢাকাস্থ দক্ষিণ বঙ্গ আইনজীবী পরিষদের সভাপতি শাহ খসরুজ্জামান, সম্পাদক মোহাম্মদ হোসেন

শাহ মো. খসরুজ্জামান ও মোহাম্মদ হোসেন। ছবি: ভোরের কাগজ

ঢাকাস্থ দক্ষিণ বঙ্গ আইনজীবী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনে (২০২৩-২০২৪) সভাপতি পদে প্রবীণ আইনজীবী শাহ মো. খসরুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে আইনজীবী মোহাম্মদ হোসেন নির্বাচিত হয়েছেন।

রবিবার (৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩২ জন কর্মকর্তা ও সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন, সহসভাপতি শামসুল জালাল চৌধুরী, সুরাইয়া বেগম, এম এ রব হাওলাদার, কাজী শাহানা ইয়াসমিন, এ কে এম আকতার হোসেন, এ কে এম শফিকুল ইসলাম (স্বপন), মো. নূরুল ইসলাম, মো. শামসুল আলম, মো. গিয়াস উদ্দিন আহম্মেদ। যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন সম্রাট, মো. সৈয়দ আলম (টিপু), শেখ সাইফুজ্জামান, শেখ মো. সিরাজুল ইসলাম, কে এম রেজাউল ফিরোজ (রিন্টু)। কোষাধ্যক্ষ পদে নাসির উদ্দিন আহমেদ। সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান, নাছরিন সুলতানা মুন্নি, মো. কামাল হোসেন মিয়া, নজরুল ইসলাম পাপ্পু ও এরশাদুল কাউসার। সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোহন, মো. সগির হোসেন লিওন, মো. মিজানুর রহমান, সাবিনা ইয়াসমিন লিপি ও মাহবুব হোসেন জয়।

এর আগে গত ২৪ থেকে ২৮ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ঢাকাস্থ দক্ষিণ বঙ্গ আইনজীবী পরিষদের ২০২৩-২৪ সালের দ্বিবার্ষিক নির্বাচনের লক্ষ্যে মনোনয়নপত্র বিতরণ ও জমা নেয়া হয়। গত ৩০ আগস্ট প্রর্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App