×

জাতীয়

নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৮ পিএম

নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ চলছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং মুক্তির দাবিতে নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ চলছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি যৌথ আয়োজনে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশের শুরু হয়।

সরজমিনে দেখা যায়, দুপুরের পর থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে । দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তা দেরিতে শুরু হয়। রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতারা মিছিল সহকারে আসছে। দলীয় চেয়ারপাসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন। হাতে হাতে রয়েছে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড দেখা যাচ্ছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন।

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

সমাবেশ সঞ্চালনায় রয়েছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য লিটন মাহমুদ।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App