×

জাতীয়

জাতীয়তাবাদী সমমনা জোট নেতা সাইফুদ্দিন মনি আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ০৫:২৬ পিএম

জাতীয়তাবাদী সমমনা জোট নেতা সাইফুদ্দিন মনি আর নেই

সাইফুদ্দিন মনি

জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম নেতা ও ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি মারা গেছেন। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে মিরপুরের বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ব্যক্তিগত জীবনে সাইফুদ্দিন অবিবাহিত ছিলেন। সাইফুদ্দিন মনির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তিনি জানান, আজ বাদ আসর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নিজ গ্রাম মহেশপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মনিকে দাফন করা হবে। এদিকে সাইফুদ্দিন মনির মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের ও বাংলাদেশ ন্যাপের মহাসচিব আব্দুল বারিক। উল্লেখ্য, নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল সাইফুদ্দিন মনির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App