×

জাতীয়

ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ১০:০৩ এএম

ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় নিহতদের স্মরণে আজ শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। শনিবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন হলেও রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে বলা হয়, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এর আগে ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় শুক্রবার সারাদেশের মসজিদে রাষ্ট্রীয়ভাবে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, ফিলিস্তিনের সংগঠন হামাস ৭ অক্টোবর দখলদার ইসরায়েলে অভিনব কায়দায় আক্রমণ করে। এরপর থেকে গাজায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে প্রাণ হারাচ্ছে শতশত ফিলিস্তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App