×

জাতীয়

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হতে সংসদে বিল উপস্থাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৭:০৩ পিএম

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হতে সংসদে বিল উপস্থাপন

ব্রিকস দেশসমূহ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত বহুমুখী উন্নয়ন ব্যাংক নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হতে জাতীয় সংসদে একটি বিল উপস্থাপন করা হয়েছে। এই ব্যাংকের সদস্য হলে ডলার ছাড়াও অন্য মুদ্রায় ঋণ পাওয়া যাবে এবং ব্যাংকটি বাংলাদেশকে ঋণ দিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (২৩ অক্টোবর) জাতীয় সংসদে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল, ২০২৩ উপস্থাপন করে দেয়া এক বক্তব্যে আইনমন্ত্রী এ কথা জানান। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে আইনমন্ত্রী এ বিলটি তোলেন। পরে বিলটি পরীক্ষা করে ৭ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

আইনমন্ত্রী আনিসুল হক তার বক্তব্যে বলেন, এই ব্যাংকটি ব্রিকস গোষ্ঠী থেকে করা হচ্ছে। এটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই ব্যাংকের যারা সদস্য হবেন তারা এ ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। আমরা যেটা করছি এই ব্যাংক আইনটা করার সঙ্গে সঙ্গে সেখান থেকে ইতোমধ্যে আমদের প্রস্তাব অনুযায়ী তারা আমাদেরকে অর্থাৎ বাংলাদেশকে ঋণ দেয়ার জন্য প্রস্তুত আছে। এই আইনটা করার পরই আমরা সেই চুক্তিতে সদস্য হবো। সদস্য হওয়ার পরই সেই ঋণটা নিতে পারবো। সেই জন্যই এই আইনটা পাস করা অত্যন্ত জরুরী, তাই বিলটি আনা হয়েছে। এই ব্যাংক থেকে যে ঋণ দেয়া হবে সেটা শুধু ডলারে দেয়া হবে না, এটা একটি সিথিলযোগ্য, স্টালিং পাউন্ড, ইউরো, ডলার, রুবল, ইউয়ান যে কোনো কারেন্সিতে ঋণ দিতে পারবে এই ব্যাংকটা। সেই জন্য আমার মনে হয় এটা অত্যন্ত অত্যাধুনিক একটা ব্যাংক হচ্ছে।

এই ব্যাংকের যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন ব্রাজিলের তিনি আগে ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। এটা বহুজাতিক ব্যাংক, সেই জন্যই এই আইনটা প্রয়োজন বলে মন্ত্রী আরো বলেন, আমরা যেনো নতুন নামে যাত্রা করা ব্যাংকটার সাথেই যেনো থাকতে পারি এবং বেনিফিটগুলি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App