×

আইন-বিচার

রিট খারিজ

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পিএম

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

ফাইল ছবি

ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র তৈরির সুযোগ থাকছে না।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনের আইনজীবী কামাল হোসেন মিয়াজী বলেন, আদালত রুলটি খারিজ করে দিয়েছেন। ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র হবে না।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও আইনজীবী ইলিয়াছ আলী মন্ডল। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।

আরও পড়ুন: ‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ইসলামী শরিয়ত অনুযায়ী পর্দা করেন উল্লেখ করে ২০২২ সালে হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে অথরিটি দেওয়া হয়।

এর আগে ওই বছরের ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে আবেদন করেন সুমাইয়া। আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি প্রাপ্তবয়স্ক ও পর্দানশীন মুসলিম নারী এবং ইসলামের শরিয়তের বিধান নিয়মিত পালন করেন। এ কারণে তিনি কোনো ধরনের ছবি তোলা থেকে বিরত থাকেন। ফলে তার জাতীয় পরিচয়পত্র নেই এবং পরিচয়পত্র না থাকায় বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

ছবি ছাড়া বিকল্প পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র পাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে আবেদন করলেও সেটি নিষ্পত্তি না হওয়ায় হাইকোর্টে রিট করেন তিনি।

যে প্রশ্নে রুল

রিটের শুনানি নিয়ে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। ছবির পরিবর্তে বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে বিকল্প পরিচয়পত্র হিসেবে জাতীয় পরিচয়পত্র তৈরির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না—রুলে তা জানতে চাওয়া হয়।

দীর্ঘ শুনানি শেষে বুধবার সেই রুল খারিজ করে দিলেন হাইকোর্ট।

আরও পড়ুন: বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

রুল জারির সময় রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল, ছবি ছাড়া এনআইডি দেওয়ার আবেদনটি সংবিধানপরিপন্থী। কারণ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবায় পরিচয় যাচাইয়ের জন্য ছবি প্রয়োজন হয়। এমনকি হজে গেলেও ছবি তুলতে হয় এবং ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রেও ছবি প্রয়োজন।

রাষ্ট্রপক্ষ আরও যুক্তি দিয়েছিল, ছবি ছাড়া পরিচয় নিশ্চিত করা হলে নিরাপত্তাজনিত জটিলতা তৈরি হতে পারে। কারও পরিচয় ব্যবহার করে অন্য কেউ অর্থ তুলে নিলে তার দায় কীভাবে নির্ধারণ করা হবে—সেটিও প্রশ্নের বিষয়। এ ছাড়া বায়োমেট্রিক পরিচয় শনাক্তের ক্ষেত্রে চোখের আইরিশের তথ্য নেওয়ার প্রয়োজন হলে পর্দা সংক্রান্ত বিষয়ও সামনে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পে স্কেল: ভেটিং শেষে কবে হচ্ছে গেজেট প্রকাশ

পে স্কেল: ভেটিং শেষে কবে হচ্ছে গেজেট প্রকাশ

‘স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি’

সিইসি ‘স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App