×

জাতীয়

বিজয়নগর এলাকা রণক্ষেত্রে পরিণত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০৪:৩৭ পিএম

বিজয়নগর এলাকা রণক্ষেত্রে পরিণত

রাজধানীর বিজয়নগর এলাকায় বিএনপির মহাসমাবেশস্থলের কাছাকাছি দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ঠিক কী কারণে সংঘর্ষের সূত্রপাত তা জানা যায়নি।

জানা গেছে, পল্টন মোড়ের পর থেকে বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সেখানে থেমে থেমে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। পানির ট্যাংকের আশপাশের গলিতে অবস্থান নিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ।

সড়কের বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। নাইটিঙ্গেল মোড়ের আশপাশেও ধোয়া উড়তে দেখা গেছে। সংঘর্ষের খবর আসায় বিএনপির সমাবেশস্থলেও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। মঞ্চ থেকে নেতাকর্মীদের শান্ত থাকতে বলা হয়েছে।

সংঘর্ষের জেরে পণ্ড হয়ে গেছে বিএনপির সমাবেশ। হামলার প্রতিবাদে আগামীকাল ঢাকা মহানগরে হরতাল ডেকেছে বিএনপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড

ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড

শাহরুখের ‘কিং’ আসছে ডিসেম্বরেই

শাহরুখের ‘কিং’ আসছে ডিসেম্বরেই

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া?

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া?

নেশার টাকার জন্য মেয়েকে বিক্রির চেষ্টা, অতঃপর

নেশার টাকার জন্য মেয়েকে বিক্রির চেষ্টা, অতঃপর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App