×

জাতীয়

রাজধানীর খিলগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ১০:২৭ এএম

রাজধানীর খিলগাঁওয়ে ছাত্রদলের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থানার সামনে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এরপর সড়ক অবরোধ করে পিকেটিং করেন নেতাকর্মীরা। বিক্ষোভ ও পিকেটিংয়ের নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল। এ সময় তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিনদিনের সফল অবরোধের আজ শেষ দিন। তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ছাত্রদল বদ্ধপরিকর। এসময় যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ফিজিওথেরাপিস্ট মহসিন হোসেন, বেসরকারি মেডিকেল ছাত্রদলের যুগ্ম সম্পাদক ডা. মমি, ডা. মুশফিক, ডা, প্রিন্স, কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহজালাল সর্দার, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান, ঢাকা মহানগর ছাত্রদল নেতা রাসেল হোসাইন, খন্দকার আমান, মিরাজ হোসেন, সুমন ইকবাল, আশরাফুল আসাদ, সিয়াম, টাঙ্গাইল জেলা ছাত্রদল নেতা আতিক, বরগুনা জেলা ছাত্রদল সম্পাদক হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড

ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড

শাহরুখের ‘কিং’ আসছে ডিসেম্বরেই

শাহরুখের ‘কিং’ আসছে ডিসেম্বরেই

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া?

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া?

নেশার টাকার জন্য মেয়েকে বিক্রির চেষ্টা, অতঃপর

নেশার টাকার জন্য মেয়েকে বিক্রির চেষ্টা, অতঃপর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App