×

জাতীয়

অবরোধের সমর্থনে কমলাপুরে ইশরাকের নেতৃত্বে মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০১:০৯ পিএম

অবরোধের সমর্থনে কমলাপুরে ইশরাকের নেতৃত্বে মিছিল

ছবি: ভোরের কাগজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে ১১ তম ধাপের ৩৬ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীতে সড়ক ও রেললাইন অবরোধ করে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে মিছিলটি কমলাপুর আইসিডি থেকে শুরু হয়ে টিটিপাড়া রেললাইন কিছুসময় অবরোধ রেখে সাদেক হোসেন কমিউনিটি সেন্টার হয়ে মতিঝিলের মধুমিতা সিনেমার হলের সামনে গিয়ে শেষ হয়। এসময় কয়েকটি গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে। এসময় সরকার পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন কর্মীরা। মিছিলে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য ওভি আজাদ চৌধুরী নাহিদ, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ভুঁইয়াসহ ওয়ারী ও গেন্ডারিয়া থানা যুবদল-ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান

রাষ্ট্রপতি নির্ধারনে প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল ইলাম

রাষ্ট্রপতি নির্ধারনে প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল ইলাম

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App