×

জাতীয়

শাহজালালের (রহ.) মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ০১:১৮ পিএম

শাহজালালের (রহ.) মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে বরাবরের মতে এবারো হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার (২০ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) মাজারে পৌঁছে জিয়ারত করেন।

হয়রত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে হয়রত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই উপলক্ষ্যে বুধবার বিকেলে জেলার আলিয়া মাদরাসা মাঠের জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

উল্লেখ্য, ২০১৮ সালের পর বুধবার আবার সিলেটের কোনো জনসভায় বক্তব্য দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে জড়ো হবেন বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনের নেতাকর্মীরা। নির্বাচনকে সামনে রেখে দলীয় সভাপতির দিক-নির্দেশনা শোনার অপেক্ষায় রয়েছেন তারা। আওয়ামী লীগ সভাপতির এই নির্বাচনী সফরের সম্পূর্ণ খরচ বহন করবে দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নাহিদ ইসলামের বিস্ফোরক মন্তব্য

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নাহিদ ইসলামের বিস্ফোরক মন্তব্য

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় জামিন পেলেন আ’লীগ নেতা টিটো-আপেল

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় জামিন পেলেন আ’লীগ নেতা টিটো-আপেল

পাইকগাছায় চক্ষু ক্যাম্প, বিনা মূল্যে চিকিৎসা পেলেন ৩৫৫ জন রোগী

পাইকগাছায় চক্ষু ক্যাম্প, বিনা মূল্যে চিকিৎসা পেলেন ৩৫৫ জন রোগী

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রুমিন ফারহানার প্রতিক্রিয়া

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রুমিন ফারহানার প্রতিক্রিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App