×

জাতীয়

৩ দিন পর্যটক চলাচল নিষিদ্ধ সেন্টমার্টিন দ্বীপে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৯ পিএম

৩ দিন পর্যটক চলাচল নিষিদ্ধ সেন্টমার্টিন দ্বীপে

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেন্টমার্টিনে তিনদিন পর্যটক চলাচল নিষিদ্ধ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। একইসঙ্গে বন্ধ থাকবে দ্বীপের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজ।

শনিবার (৩০ ডিসেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে তিনি বলেন, আগামী ৬, ৭ ও ৮ জানুয়ারি টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সকল জাহাজ চলাচলও বন্ধ থাকবে। এছাড়া সেন্টমার্টিন দ্বীপের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজও বন্ধ থাকবে।

জেলা প্রশাসনের এই কর্মকর্তা বলেন, যেহেতু নির্বাচনকালীন বহিরাগতদের চলাচল বন্ধ থাকবে, সেহেতু ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজও বন্ধ থাকবে।

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ৮টি পর্যটকবাহী জাহাজ চলাচল করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

সংসদে প্রধানমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

সোহায়েলের বিরুদ্ধে চার্জশিট দিতে আরো তিন মাস পেয়েছে প্রসিকিউশন

সোহায়েলের বিরুদ্ধে চার্জশিট দিতে আরো তিন মাস পেয়েছে প্রসিকিউশন

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App