×

জাতীয়

ভোটারদের নিজস্ব পরিবহণ সুবিধা দিলে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম

ভোটারদের নিজস্ব পরিবহণ সুবিধা দিলে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা

ছবি: সংগৃহীত

আগামী ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে ভোটকেন্দ্রে  প্রার্থীদের নিজস্ব ব্যবস্থাপনায় কোন যানবাহনে করে আনা নেয়া করলে তা আচরণবিধি ভঙ্গের সামিল। এমন হলে সেই প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৩০ ডিসেম্বর) ইসি'র উপ-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক পরিপত্রে এমন নির্দেশনা দেয়া হয়। এতে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছে সংস্থাটি।

পরিপত্রে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট এবং সমর্থকরা যাতে ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য কোনো প্রকার যানবাহন ব্যবহার করতে না পারেন। অথবা তারা যেন নির্বাচনী আচরণ বিধিমালা অনুসরণ করেন সে বিষয়ে করণীয় ও বর্জনীয় দিকগুলো উল্লেখ করে সতর্ক করে দিতে হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। অন্যথায় আচরণবিধি ভঙ্গের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App